বাংলা নববর্ষ উপলক্ষে আসছে ‘রইদ’ সিনেমার প্রথম গান

আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্ছে প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটিতে গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর আবহ দেখতে পাবেন দর্শকরা। এটির কথা, মৌলিক সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশিদ শরীফ শোয়েব।

চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ মূলত সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে।

‘দর্শকরা ‘হাওয়া’ সিনেমাটি পছন্দ করেছিল। হয়তো ‘রইদ’ আরও বেশি পছন্দ করতে পারে। আবার আরও বেশি অপছন্দও করতে পারে। তবে আমি আমার ভালো লাগার জায়গা থেকে গল্প দেখানোর চেষ্টা করেছি।’

ঈদুল আজহায় ‘রইদ’ এর মুক্তি প্রসঙ্গে সুমন বলেন, ঈদের তিন সপ্তাহ পর সিনেমাটি মুক্তির প্ল্যান ছিল। কিন্তু তখন অনেকটা ফুটবল বিশ্বকাপের আমেজ চলে আসবে। এ কারণে আমরা ঈদে মুক্তির পরিকল্পনা করেছি।

নির্মাতা সুমনের প্রত্যাশা, ‘রইদ’ এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে ও আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।

রইদের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নাজিফা তুষি বলেন, ‘হাওয়ার’ মতো এই সিনেমার জার্নিটিও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী ‘রইদ’ এর দুর্দান্ত সাফল্য কামনা করছি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী