খানাখন্দে ভরা সাজেক যাওয়ার প্রধান সড়ক

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করার এই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প এলাকাবাসীর জন্য স্বস্তির খবর হলেও, বর্তমানে খানাখন্দ ও ভাঙনের কারণে তা গলার কাঁটায় পরিণত হয়েছে। বিশেষ করে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

খাগড়াছড়িতে গত দুদিন আগের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে সড়কের বেশিরভাগ অংশই এখন গভীর খানাখন্দ ও নালায় পরিণত হয়েছে। প্রশস্তকরণ কাজ শেষের পথে থাকলেও কার্পেটিং কার্যক্রম চলছে অত্যন্ত ধীরগতিতে। এর মধ্যে বৃষ্টির কারণে সড়কের পাশ ভেঙে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এই সড়কটি আগে থেকেই সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে বেশ সমস্যা ছিল। এখন উন্নয়ন কাজ চলাকালীন সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

এই সড়কটি সাজেকগামী পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেক ভ্যালি যাওয়ার অন্যতম প্রধান পথ হওয়ায় দ্রুত ও মানসম্মতভাবে সড়কের কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত মানের উপকরণ ব্যবহার করে সড়কের কাজ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করার চেষ্টা চলছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে বলে স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চালু করা হলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী