বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এই আসরে। চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে আর্জেন্টিনা।

চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপও কম নয়। সেই প্রত্যাশার চাপকে মেটাতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি খেলবে আলবিসেলেস্তেরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপের আগে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড কলেজ স্টেশন মাঠে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা।

এর ঠিক ৩ দিন পর বিশ্বচ্যাম্পিয়নরাখেলবে আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে।

আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া এসরে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে।

এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।

আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে ১৬ জুন, প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আলজেরিয়ার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প