তিন চরিত্রে আল্লু, ‘রাকা’ সিনেমার পারিশ্রমিক নিয়ে বিতর্ক

বহুল আলোচিত ভারতীয় পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’ ঘিরে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। এবার সেই উন্মাদনায় নতুন করে আগুন জ্বালিয়েছে সিনেমাটির বাজেট ও তারকাদের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য।

রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখা যাবে তিনটি ভিন্ন চরিত্রে। এর মধ্যে রয়েছে একজন পুলিশ অফিসার, অর্ধেক মানুষ-অর্ধেক দানব এবং দুই ভাইয়ের বাবার চরিত্র।

জন্মদিন উপলক্ষে প্রকাশিত সিনেমার পোস্টারেই আল্লু অর্জুনের এক রহস্যময় লুক প্রকাশ্যে আসে। সেখানে ন্যাড়া মাথা, তীব্র অভিব্যক্তি এবং পিঠে পশুর থাবার মতো চিহ্ন-সব মিলিয়ে তার চরিত্র ঘিরে কৌতূহল আরও বেড়ে যায়।

এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সিনেমাটির পারিশ্রমিক কাঠামো। রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিচ্ছেন প্রায় ১৭৫ কোটি রুপি। অন্যদিকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ২৫ কোটি রুপি। দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা পাচ্ছেন প্রায় ৫ কোটি রুপি। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

পারিশ্রমিকের এই বিশাল পার্থক্য নিয়েই এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। অনেকেই বিষয়টিকে তারকার জনপ্রিয়তা ও মার্কেট ভ্যালুর সঙ্গে যুক্ত করে দেখছেন, আবার কেউ কেউ তুলনা টেনে সমালোচনাও করছেন।

এর আগে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পান অ্যাটলি। এবার ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া আল্লু অর্জুনকে নিয়ে তিনি তৈরি করছেন এই সাই-ফাই অ্যাকশন থ্রিলার, যা নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া।

জানা গেছে, সিনেমাটিতে থাকবে বিজ্ঞান ও অ্যাকশনের মিশ্রণ, এবং আল্লুর চরিত্র এমনভাবে উপস্থাপন করা হবে যা আগে কখনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি।

দর্শক মহলে এরই মধ্যে ‘রাকা’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, অ্যাটলির পরিচালনা ও আল্লু অর্জুনের অভিনয় মিলিয়ে সিনেমাটি হতে পারে বছরের অন্যতম বড় ব্লকবাস্টার।

এই সিনেমাতে ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ সিনেমাটির কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প