সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপন, বাংলাদেশিদের অংশগ্রহণ

সৌদি আরবের জাতীয় দিবস ২৩ সেপ্টেম্বর তারিখে উদযাপিত হয়ে থাকে। ২০২৪ সালের ৯৪তম জাতীয় দিবস উদযাপনে সৌদি আরবের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল সৌদি নাগরিক এবং সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সরকারী ভাবেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাসসহ নানারকম অফার দিয়ে থাকে। 

সৌদি আরবের পুর্বাঞ্চল প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন বানদর বিন আব্দুল আজিজের পৃষ্ঠপোষকতায় এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (সাবেক লেবার মিনিস্ট্রি) আয়োজনে সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার সমূদ্রতট এলাকায় ৯৪তম সৌদি জাতীয় দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে। এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় তিন হাজার বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় প্রতীক খেজুরগাছ ও দুই তলোয়ারের প্রতিকৃতি তৈরিতে সৌদি নাগরিকদের পাশাপাশি হাতে হাত রেখে বাংলদেশি অভিবাসীরাও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি আরবের এই আনন্দঘন উৎসব উদযাপনে বাংলাদেশিদের অংশগ্রহণ সৌদি আরবের বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল শাখার প্রধান মোহাম্মদ আলসামারি, আলখোবার লেবার অফিসের প্রধান মনসুর বিন আলী, দাম্মাম লেবার অফিসের প্রধান উমায়ের উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ