ঢাকায় নতুন অ্যালবামের ঘোষণা দিল পাকিস্তানের ‘জাল’

ঢাকায় এসেছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। প্রায় এক দশক পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে তারা। বর্ষাস্নাত ঢাকায় দলটি ঘোষণা করেছে তাদের নতুন অ্যালবামের নাম বারিশ। জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনে দেশের দুটি ব্যান্ডকে নিয়ে তারা গান শোনাবে বাংলাদেশের শ্রোতাদের।

আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে ছিল সেই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন। অ্যাসেনের আয়োজনে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে (২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় রয়েছে কনসার্ট। জাল ব্যান্ডের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্‌যাপনী এই কনসার্টে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদ্‌যাপনী কনসার্ট এটি।

সংবাদ সম্মেলনে জালের ভোকাল গওহর মুমতাজ বলেন, ‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন ‘বারিশ’র গান শোনাবো আপনাদের। ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন বলেন, ‘একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।’

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ‘ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।’

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে জাল। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে দলে যোগ দেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ ছাড়া ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ এবং শাহজির মতো শিল্পীরা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দলটির জনপ্রিয়তা রয়েছে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। মুক্তির পর অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো ভীষণ জনপ্রিয়তা পায়। আগামীকাল ২৭ সেপ্টেম্বর ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি। ২০ বছর পর ‘আদাত’ অ্যালবামের বোনাস ট্র্যাক হিসেবে গত ৩০ আগস্ট প্রকাশিত হয় ‘সুন সারকার’ গানটি।

‘আদাত’ প্রকাশের পর পুরো উপমহাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে জালের নাম। বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পায় তাদের গানগুলো। ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল জাল। তারপর গত ১২ বছর বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে গান গেয়ে নতুন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর‌ মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

ঢাকার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন, “আদাত” অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন, জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প