কান উৎসব ২০২৬, ১৪১ দেশ থেকে আড়াই হাজার সিনেমা, চূড়ান্ত তালিকায় যারা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভালের ২০২৬ সালের আসরের চলচ্চিত্র তালিকা প্রকাশ করা হয়েছে। ৭৯তম এই আয়োজনটি শুরু হবে আগামী ১২ মে। সেখানে এবারের আসরে স্বাতন্ত্রধর্মী নির্মাতাদের আধিপত্য বেশি দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের উৎসবে নিকোলাস উইন্ডিং রেফন, আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, পাভেল পাভলিকোভস্কি, লাজলো নেমেস এবং রিউসুকে হামাগুচির মতো খ্যাতিমান নির্মাতাদের নতুন সিনেমা প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভ্যারাইটি জানাচ্ছে, গত বছরের তুলনায় এবার হলিউড নির্ভরতা কমে আন্তর্জাতিক ও স্বাধীন চলচ্চিত্রের উপস্থিতি বেশি থাকবে। প্রতিযোগিতা বিভাগে ইরা স্যাকসের ‘দ্য ম্যান আই লাভ’ যুক্তরাষ্ট্রের একমাত্র সিনেমা হতে পারে।


এবারের আসরে স্বাতন্ত্রধর্মী নির্মাতাদের আধিপত্য বেশি দেখা যাবে

উৎসবে মোট ২ হাজার ৪৯১টি সিনেমা জমা পড়েছে। এটি গত বছরের তুলনায় প্রায় এক হাজার বেশি। ১৪১টি দেশ থেকে জমা পড়া এই চলচ্চিত্রগুলো থেকে বাছাই করা হয়েছে মূল তালিকা।

উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক।

এবারের আসরে বিশেষ সম্মাননা ‘অনারারি পাম দ’অর’ দেওয়া হবে বারব্রা স্ট্রেইস্যান্ড ও পিটার জ্যাকসনকে।

কান ফিল্ম ফেস্টিভাল ২০২৬-এর পূর্ণাঙ্গ লাইনআপ প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতা বিভাগে রয়েছে ‘মিনোটর’ (আন্দ্রেই জভ্যাগিন্তসেভ), ‘দ্য বিলাভড’ (রদ্রিগো সোরোগোয়েন), ‘দ্য ম্যান আই লাভ’ (ইরা স্যাকস), ‘ফাদারল্যান্ড’ (পাভেল পাভলিকোভস্কি), ‘মুলাঁ’ (লাজলো নেমেস), ‘হিস্তোয়ার দ্য লা নুই’ (লিয়া মিজিয়ুস), ‘ফিয়র্ড’ (ক্রিস্টিয়ান মুঙ্গিউ), ‘নোত্র সালু’ (ইমানুয়েল মার), ‘জেন্টল মনস্টার’ (মারি ক্রয়েটজার), ‘নাগি নোটস’ (কোজি ফুকাদা), ‘হোপ’ (না হং-জিন), ‘শিপ ইন দ্য বক্স’ (হিরোকাজু কোরে-এদা), ‘গারাঁস’ (জেনি হেরি) এবং ‘দি আননোন’ (আর্থার হারারি)।

আন সার্তাঁ রিগার বিভাগে রয়েছে ‘লা মাস দুলসে’ (লায়লা মারাক্কি), ‘ক্লাব কিড’ (জর্ডান ফার্স্টম্যান), ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াসমা’ (জেন শোনব্রুন), ‘এভরিটাইম’ (সান্দ্রা ভোলনার), ‘আই’ল বি গন ইন জুন’ (ক্যাথারিনা রিভিলিস), ‘ইয়েস্টারডে দ্য আই ডিডন্ট স্লিপ’ (রাকান মায়াসি) এবং ‘দ্য মেল্টডাউন’ (মানুয়েলা মার্তেলি)।

আউট অব কম্পিটিশন বিভাগে থাকছে ‘হার প্রাইভেট হেল’ (নিকোলাস উইন্ডিং রেফন), ‘ডায়মন্ড’ (অ্যান্ডি গার্সিয়া), ‘কার্মা’ (গিয়োম কানে), ‘অবজে দ্যু দেলি’ (আগনেস জাউই) এবং ‘দ্য গল: ল’আজ দ্য ফের’ (অ্যান্টোনিন বোদো)।

স্পেশাল স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হবে ‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’ (স্টিভেন সোডারবার্গ), ‘অ্যাভেডন’ (রন হাওয়ার্ড), ‘লে সারভিভাঁ দ্যু শে’ (ক্রিস্টোফ রেভেই) এবং ‘লে মাতাঁ মার্ভেইয়ু’ (আভ্রিল বেসঁ)।

মিডনাইট স্ক্রিনিং বিভাগে থাকছে ‘রোমা এলাস্টিকা’ (বেরতঁ মান্দিকো), ‘ফুল ফিল’ (কোয়েন্টিন দুপিয়ো), ‘কলোনি’ (ইয়ন সাং-হো), ‘জিম কুইন’ (নিকোলা আথান ও মার্কো নুগুইয়ান) এবং ‘সাঙ্গুইন’ (মারিয়ন ল্য কোরোলার)।

কানস প্রিমিয়ার বিভাগে রয়েছে ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ (জন ট্রাভোল্টা) এবং ‘কোকুরোজো: দ্য সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার’ (কিয়োশি কুরোসাওয়া)।

সব মিলিয়ে, আন্তর্জাতিক নির্মাতা ও ভিন্নধর্মী গল্পে ভরপুর এবারের কান ফেস্টিভাল সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক অনন্য আয়োজন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী