সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন শিল্পী অরিজিৎ সিং

এই সময়ের বলিউডের সেরা গায়কই নন, অরিজিৎ সিং একজন ভালো মনের মানুষ হিসেবেও পরিচিত। বারবার সেই প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন। এবার ব্রিটেনের এক কনসার্টে অরিজিৎ যে কাজ করেছেন, তা খুব কম শিল্পীই করেন। মঞ্চ থেকে মাথা নিচু করে সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন এই কণ্ঠশিল্পী। তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ব্রিটেনের ওই কনসার্টের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে েবড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে এক নারী ভক্তকে গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। সেই নারী অনুরাগী অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। এ দৃশ্য অরিজিতের চোখে পড়তেই হঠাৎ গান থামিয়ে দেন তিনি। তারপর নিরাপত্তারক্ষীকে বলেন, ‘এ রকম করা মোটেই ঠিক হয়নি।’ শুধু তাই নয়, অরিজিৎ সেই নারীর কাছে ক্ষমাও চেয়েছেন। বিনয়ের সঙ্গে সেই নারী ভক্তকে তিনি বলেন, ‘এমন ঘটনার জন্য আমি দুঃখিত। আপনার সঙ্গে এমনটা করা একেবারেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা ঘটতো না।’

এদিকে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গান তৈরি করেছিলেন শিল্পী অরিজিৎ। এটি আন্দোলনের গান হিসেবে জনপ্রিয়তা পায়। কলকাতার মানুষ রাত দখলে সেই গান কণ্ঠে ধারণ করে রাস্তায় নামেন। এবার ব্রিটেনের কনসার্টেও সেই গানের অনুরোধ জানান শ্রোতারা।

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গেছে, লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ। এরই মাঝে দর্শকের মধ্যে থেকে তার কাছে ‘আর কবে গানটি’ গাওয়ার অনুরোধ জানান একজন অনুরাগী। সঙ্গে সঙ্গে অরিজিতের বলেন, ‘ভাই এ গানটি সব জায়গার জন্য নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।’

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী