বিশ্লেষকের মন্তব্য বিশ্বকাপের শীর্ষ ফেবারিটের মর্যাদা হারালো আর্জেন্টিনা!

২০২১ সাল থেকে যত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে, সবগুলোতেই জিতেছে আর্জেন্টিনা। এরপরও বর্তমান আর্জেন্টিনা দলকে নিয়ে আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে সন্দেহ রয়েছে অনেকের মনেই। যার মূল কারণ দলটির অধিনায়ক লিওনেল মেসির বয়স। যা কিনা বিশ্বকাপের আগে ৩৯ এর কাছাকাছি পৌঁছে যাবে।

মেসিকে ছাড়াই আর্জেন্টিনা নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের এখনও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে দেখা যায়নি। সবশেষ চারটি প্রীতি ম্যাচে তারা মাঠে নেমেছে পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে। দুই ম্যাচেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা ও কিছু ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে অনেকের দৃষ্টিতেই ফেবারিটের তালিকা থেকে কিছুটা পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা।

ইএসপিএনের ফুটবলবিষক লেখক রায়ান ও’হ্যানলনের মতো বিশ্লেষকরাও এই মুহূর্তে আর্জেন্টিনাকে পুরোপুরি ভরসা করতে পারছেন না। ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তিনি একটি র‍্যাংকিং করেন, যেখানে আর্জেন্টিনাকে রেখেছেন সপ্তম স্থানে। তার প্রশ্ন, ‘এই দলে এখনও মেসির প্রভাব কতটা গুরুত্বপূর্ণ?’

ও’হ্যানলনের মতে, মেসি এখনও আর্জেন্টিনার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ, যদিও তাকে ছাড়া দলটি জিততে সক্ষম। তবে মেসি থাকলেও তিনি আর্জেন্টিনার চেয়ে ছয়টি দলকে এগিয়ে রাখছেন— ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস।

বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিন, ‘রোনালদোকে মূল একাদশের বদলে বদলি হিসেবে ব্যবহার করা কি ভালো হবে? তবুও তার তালিকায় মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়েই আছে পর্তুগাল। একইভাবে ব্রাজিলও এগিয়ে, যদিও বিশ্বকাপ বাছাইপর্বে তারা আর্জেন্টিনার চেয়ে পিছিয়েই ছিল।’

সবমিলিয়ে, অর্জনের দিক থেকে এগিয়ে থাকলেও বর্তমান আর্জেন্টিনা দলকে নিয়ে সংশয় এখনো কাটেনি। বিশেষ করে মেসির ভূমিকা ও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায়।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প