৩ কোটি পেরিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেলেও দর্শকের আগ্রহে ধীরে ধীরে গতি বাড়ায় সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে এসে একাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো পাচ্ছে এই চলচ্চিত্রটি।

মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রবেশ করেছে ৩ কোটির ক্লাবে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবির টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি।

দর্শক চাহিদা বাড়ায় বর্তমানে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায় একদিনে বহু শো চলায় দর্শকদের উপস্থিতিও লক্ষ্যণীয়।

তবে জনপ্রিয়তা বাড়লেও কিছু দর্শক টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় তারা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। ফলে ‘বনলতা এক্সপ্রেস’র শো আরও বাড়ানোর দাবি উঠছে।

পরিচালক তানিম নূর জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া তাদের জন্য অত্যন্ত আনন্দের। পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে আসার প্রবণতাই ছবিটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে যাত্রীদের জীবনের বিভিন্ন গল্প ও অনুভূতি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ অনেকে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প