ভারতের বিহারে হিন্দু সম্প্রদায়ের উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৭টি শিশু রয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্যটির সরকারি কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) একজন কর্মকর্তা এএফপিকে বলেন, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল। এসব জলাশয়ে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তখন আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমডির ওই কর্মকর্তা আরও বলেন, নদী ও পুকুরে পানি বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা ছিল। তবে উৎসবে যোগ দেওয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে।

হিন্দুদের ওই উৎসবের নাম ‘জিতিয়া পর্ব’। সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই উৎসব পালন করে থাকেন। আজ ও গতকাল বুধবার উৎসবটি পালনের সময় বিহারের ১৫টি জেলায় পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনা ঘটে। ডুবে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত