চঞ্চলের ‘মেইন কাস্টিং’, ‘ভ্যাজাল জামাই’ মোশাররফ করিম

এবারের ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তাদের অভিনীত দুটি ভিন্নধর্মী ধারাবাহিক নাটক। নাটক দুটি ঈদের সাত দিনজুড়ে দর্শকদের বিনোদিত করবে।

প্রায় ১৩ বছর পর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে ফিরছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। সেই ছবি নিয়ে এরইমধ্যে আলোচনা তুঙ্গে।

এবার তাদের দেখা যাবে ছোট পর্দাতেও ঈদ উপলক্ষে আলাদা দুটি ধারাবাহিকে০।

চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক ‘মেইন কাস্টিং’। বৃন্দাবন দাশের রচনায় এবং নিয়াজ মাহবুবের পরিচালনায় নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ডা. এজাজুল ইসলামসহ অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

নাটকের গল্পে দেখা যাবে- একজন অখ্যাত নির্মাতা নতুন প্রজেক্টের জন্য অভিনয়শিল্পী খুঁজতে গিয়ে নানা কৌশলে আগ্রহীদের প্রলুব্ধ করেন। সেটি পরে জটিলতার সৃষ্টি করে।

অন্যদিকে মোশাররফ করিম অভিনীত সাত পর্বের ধারাবাহিক ‘ভ্যাজাল জামাই’। আল আমিন স্বপনের রচনায় এবং তাইফুর জাহান আশিকের পরিচালনায় নির্মিত এ নাটকে আরও আছেন রোবেনা রেজা জুঁই, মাসুম বাশারসহ অনেকে।

এটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে। গল্পে উঠে এসেছে মানিক মিয়া ও তার তিন স্ত্রীর মজার ও সংঘাতপূর্ণ পারিবারিক জীবন, যেখানে নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

দুটি ভিন্ন গল্প ও স্বাদের এই ধারাবাহিক নাটক ঈদে দর্শকদের জন্য বাড়তি বিনোদনের আয়োজন হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।

  • Related Posts

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয়…

    Continue reading
    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ঈদের ছুটিতে গণপরিবহনের টিকিট সংকট আর বাড়তি ভাড়া আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এসব সংকটের মুখে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প দূরত্বের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের