রোমান্টিক সিনেমায় ফিরছেন রোমান্স কিং শাহরুখ, থাকছে বিশাল বাজেট

‘কিং’ সিনেমার শুটিং শেষের দিকে। সেই সিনেমা নিয়ে তুমুল ব্যস্ত সময় যাচ্ছে শাহরুখ খানের। তবে নতুন প্রজেক্ট নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু লেখক ও পরিচালকের সঙ্গে দেখা শুরু করেছেন তার পরবর্তী সিনেমার জন্য।

জানা গেছে, ফারাহ খান এই মুহূর্তে তার পরবর্তী সিনেমার পরিচালনার অন্যতম সম্ভাব্য প্রার্থী। ধারণা করা হচ্ছে, এই সিনেমা হতে যাচ্ছে ডাবল রোলের কমার্শিয়াল ছবি। এর সম্ভাব্য শিরোনাম ‘,ম্যায় হুঁ না ২’।

তবে হঠাৎ শাহরুখ খানের কাছে আরেকটি বড় বাজেটের, প্রাচীনধরনের, পরিণত রোমান্টিক নাটকের প্রস্তাব এসেছে। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকের জন্যই চমকপ্রদ হবে এই সিনেমা। এই স্ক্রিপ্টটি শাহরুখ খানের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। তিনি এটি তার পরবর্তী প্রকল্প হিসেবে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

এক সূত্র জানিয়েছে, ‘এটি তার পূর্ববর্তী চরিত্রগুলোর পুনরাবৃত্তি নয়। এটি একটি বয়সোপযোগী গল্প, যেখানে প্রেমের জগতে আবেগ এবং নাটকীয়তা জড়িত। ছবিটি তাকে রোমান্সের সর্বকালের পোস্টার বয় হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

তথ্য অনুযায়ী, শাহরুখ খান উভয় প্রকল্পের জন্যই আগ্রহী। ফারাহ খানের পরিচালিত ডাবল রোলের ছবি এবং এই নতুন রোমান্টিক গল্প দুটি নিয়েই তিনি কাজ করতে চান। জুন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পার ছবিগুলোর ব্যাপারে। তিনি এখন ভারতীয় চলচ্চিত্র জগতের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে দেখা করছেন।

একই সূত্র জানিয়েছে, ‘সদ্য দুটি অ্যাকশনধর্মী ছবি শেষ করার পর শাহরুখ খান শারীরিকভাবে চ্যালেঞ্জিং চরিত্র থেকে দূরে থাকতে চাইছেন চিকিৎসকের পরামর্শ ও সামান্য চোটের কারণে। তাই এই রোমান্টিক নাটক তার জন্য সঠিক সময়ে এসেছে। পরবর্তী শুটিং শুরু হবে ‘কিং’ মুক্তির পর। সেটা হতে পারে সম্ভবত ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে।’

যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, এটি একটি শীর্ষস্থানীয় পরিচালকের পরিচালনায় নির্মিত হবে। তবে পরিচালকের নাম এখনো গোপন রাখা হয়েছে। যে প্রকল্পই আগে শুরু হোক না কেন, শাহরুখ খান নিশ্চিত যে তিনি ‘কিং’ মুক্তির পরই তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প