শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করলেন ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

ট্রাম্প বলেন, আমরা বৈঠকটি পুনর্নির্ধারণ করছি। চীনের সঙ্গে আমাদের কাজ চলছে, তারা এতে সম্মত।

তিনি জানান, ইরান যুদ্ধের কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে। যুদ্ধের কারণে আমি এখানে থাকতে চাই, আমাকে এখানেই থাকতে হবে।

আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তার বেইজিং সফরের কথা ছিল। এখন তা প্রায় পাঁচ সপ্তাহ পিছিয়ে এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে।

এদিকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে থাকায় বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ রপ্তানি, তাইওয়ান ইস্যু এবং মাদক পাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নিয়ে দুই দেশ এখনো যোগাযোগ বজায় রেখেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বরং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কসহ বৈশ্বিক কূটনীতিতেও বড় প্রভাব ফেলছে।

  • Related Posts

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (উটঅঅ)-এর উদ্যোগে অ্যানুয়াল অ্যালামনাই ডিনার ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা গত ৪ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক…

    Continue reading
    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা