টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন বাংলাদেশি-আমেরিকান নিহাল রহিম

টেক্সাসে সাউথ টেক্সাস রিফ্যুজি কাউন্টি’র ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান, ফোবানার এক্সিকিউটিভ সেক্রটারী নিহাল রহিম। গত ৩ মার্চ দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত মনোনয়নের লড়াইয়ে জয়ী হওয়ার অর্থই হচ্ছে মূল নির্বাচনে বিজয়ী হওয়া। কারণ এলাকাকাটিতে তালিকাভুক্ত ভোটারের সিংগভাগই ডেমোক্র্যাট। উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলের সন্তান নিহাল রহিম ২০২১ সাল থেকেই কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। আরো উল্লেখ্য, টেক্সাস স্টেটের সিনেট, ও কংগ্রেস নির্বাচনে এই কাউন্টির ভূমিকা অপরিসীম হওয়ায় ডেমোক্র্যাটদের নজরে বাংলাদেশিরাও বিশেষ এক অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন।

ব্যক্তিগতভাবে সদালাপি নিহাল রহিম আবাসন ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশেও রয়েছে তার মোটা অংকের বিনিয়োগ। এজন্য কয়েক বছর আগে বাংলাদেশ সরকার নিহাল রহিমকে সিআইপি (কমার্শিয়ালি ইমপোর্টেন্ট পার্সন) মর্যাদায় ভূষিত করেছে। বাংলাদেশ ব্যাংকের পুরস্কারও পেয়েছেন নিহাল রহিম। মেক্সিকান এবং সেন্টাল আমেরিকান ছাড়াও বেশিরভাগ শ্বেতাঙ্গ আমেরিকান অধ্যুষিত এই কাউন্টিতে ডেমোক্র্যাটিক পার্টির উদীয়মান সংগঠক হিসেবে নিহাল রহিমের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় নিকট ভবিষ্যতে মূলধারার জাতীয় নির্বাচনে চমক দেখানোর মতো পরিস্থিতি তৈরী হতে পারে বলে ধারণা স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।

  • Related Posts

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয়…

    Continue reading
    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ঈদের ছুটিতে গণপরিবহনের টিকিট সংকট আর বাড়তি ভাড়া আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এসব সংকটের মুখে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প দূরত্বের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের