৩১ বছর বয়সে ফুটবলকে গুডবাই বিশ্বজয়ী ফুটবলারের”রাফায়েল ভারানে”

হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে অসাধারণ পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন এই ডিফেন্ডার।

রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ১০ বছর খেলেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। মূলত হাঁটুর ইনজুরির কারণেই ৩১ বছর বয়সে অবসর নিলেন। এর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার ক্লাব ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন। আর খেলতে দেখা যাবে না ভারানেকে।

ফ্রান্সের লেন্সের হয়ে সিনিয়র ফুটবল খেলা শুরু করেছিলেন তিনি। ২০১১ সালে ১৮ বছরের তরুণ ভারানেকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। পরের ১০ বছর সেখানেই খেলেন তিনি। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ভারানে। সেখানে খেলেন তিন বছর। এই মৌসুমে ইতালির কোমো ক্লাবে যোগ দেন ভারানে। সেই দলেই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

সমাজমাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করেন ভারানে। তিনি লেখেন, ‘সব ভালো জিনিসের একটা শেষ আছে। আমার ক্যারিয়ারে অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়েছি। সে সব বাধা অতিক্রম করেছি। সে সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। আমার কাছে খুবই গর্বের এ অবসর। ফুটবল থেকে অবসর নিচ্ছি। তবে আমার নতুন দায়িত্ব রয়েছে। আমি কোমোর সঙ্গেই থাকব। শুধু বুট এবং শিন প্যাড লাগবে না। নতুন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি। কিছুদিনের মধ্যেই জানাব সেই দায়িত্বের কথা।’

গত মৌসুমেই ম্যানচেস্টারে চুক্তি শেষ হয়েছিল ভারানের। তারপরেই কোমোতে যোগ দেন তিনি। দু’বছরের জন্য কোমোতে সই করেন তিনি। কিন্তু প্রথম ম্যাচে সাম্পদোরিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ভারানে। হাঁটুর সেই চোটের কারণেই অবসর নিলেন কি না তা স্পষ্ট নয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী