‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে ছবিটি। 

এরইমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদের একজন অনন্য মামুন। ঈদে নিজের কোনো সিনেমা না থাকলেও শাকিব অভিনীত ‘প্রিন্স’ ছবির প্রচারণায় সক্রিয় তিনি।

আজ (১০ মার্চ) মঙ্গলবার মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে বলে জানান। সেখানে তিনি বলেন, ‘যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে….।’

অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভরে ওঠে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিঅ্যাকশনে।

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিনোদন সাংবাদিক অনিন্দ্য মামুন। মন্তব্যে তিনি লেখেন, ‘ছবির দুটি গানের শুটিং হয়নি, বেশ কিছু দৃশ্যেরও শুটিং বাকি। ভিএফএক্সের অনেক কাজ আছে প্রিন্সে। সেটাও শেষ করতে সময় লাগবে। বিজিএমও পুরোপুরি শেষ হয়নি। এসব ছাড়াই কি ছবিটি সেন্সরে পাঠাচ্ছে? গানের সেন্সর কি আলাদা করে আবার করাবে? টিজার রেডি করা আর পুরো সিনেমা রেডি করা তো এক না পরিচালক সাহেব।’

এর জবাবে অনন্য মামুন লিখেছেন, ‘শোনা কথা কান দিলে ভুল করবেন। মনে রাখবেন আমি জেনে কথা বলি, শোনা কথা না। আর আমি সিনেমায় ১৭ বছর, আমি জানি কাজ কিভাবে হয় সাংবাদিক সাহেব।’

এর আগে প্রিন্স সিনেমার মোশন লুকটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ এই একটি লাইনেই চরিত্রের দাপট ও গল্পের আবহের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন দর্শকেরা। প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার একটি অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ট্যাগলাইন-‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করছে।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প