মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতারা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। 

হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজন মুরগি ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • Related Posts

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে…

    Continue reading
    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ