মালয়েশিয়ায় বাংলাদেশি তিন তরুণের স্বর্ণপদক জয়

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি তিন তরুণ।

বিজয়ীরা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ। তারা সবাই ‘ক্যালিব্রেটর-জেড’ দলের সদস্য।

আইটি ও রোবটিক্স বিভাগে দুটি স্বর্ণপদক এবং বিশেষ পুরস্কার হিসেবে মালয়েশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন পুরস্কার জিতছেন তারা।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় বুধবার। প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় তিনশ উদ্ভাবক দল অংশ নেয়।

স্বর্ণপদক পাওয়া তরুণরা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-জেড শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক জিতেছে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ