২০০৬ সালে এপেস্টেইনের বিষয়ে পুলিশকে ফোন করেছিলেন ট্রাম্প

একুশ শতকের প্রথম দশকে যৌন অপরাধী জেফ্রি এপেস্টেইন বিরুদ্ধে তদন্ত চলাকালীন ফ্লোরিডার এক পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০০৬ সালের দিকে ট্রাম্প ওই পুলিশকে জানিয়েছিলেন যে, এপেস্টেইনের অপরাধ সবার জানা এবং তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিচ্ছে তাতে ট্রাম্প খুশি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পাম বিচের প্রাক্তন পুলিশ প্রধান মাইকেল রেইটার এক দশক পর এ তথ্য প্রকাশ করেছেন।

২০০৬ সালে ট্রাম্প পুলিশ প্রধানকে বলেছিলেন, ধন্যবাদ, আপনি তাকে আটকাচ্ছেন, সবার জানা ছিল যে সে এমন কাজ করছে।

একই ফোনকলে ট্রাম্প পুলিশের কাছে পরামর্শ দিয়েছিলেন যে তাদের তদন্ত এপেস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল-এর দিকে মনোনিবেশ করা উচিত। তিনি ম্যাক্সওয়েলকে দুষ্ট হিসেবে উল্লেখ করেছিলেন ।

ম্যাক্সওয়েল এপেস্টেইনের কেসের কেন্দ্রীয় চরিত্র ছিলেন। ২০২২ সালে তাকে শিশু যৌনপাচারসহ অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং ২০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

২০০৬ সালে ট্রাম্প পুলিশকে জানিয়েছেন, নিউ ইয়র্কে এপস্টাইন কে ঘৃণ্য হিসেবে দেখা হতো। তিনি আরও উল্লেখ করেছেন যে একবার কিশোরদের উপস্থিতিতে তিনি এপেস্টেইনের সঙ্গে ছিলেন এবং তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়েছিলেন।

২০০৮ সালে ফ্লোরিডায় এপেস্টেইন নাবালক এক কিশোরীকে যৌন কাজের জন্য সরবরাহের অপরাধে দোষী স্বীকার করেন। সমালোচকরা এটিকে সৌজন্যপূর্ণ বা হালকা দণ্ড হিসেবে উল্লেখ করেন।

প্রাক্তন পুলিশ প্রধান ২০১৯ সালের অক্টোবর মাসে এপেস্টেইনের মৃত্যুর দুই মাস পরে এফবিআইকে তার কথোপকথনের বিবরণ দেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে ৩৫ লাখের বেশি সরকারি নথি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

ফাইলগুলোতে উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এদের মধ্যে রয়েছে-

ডোনাল্ড ট্রাম্প,মার্কিন অর্থমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক, প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসন, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক, সাবেক ইক্রোসফট সিইও বিল গেটস। এছাড়াও আরও অনেক ক্ষমতাধর ব্যক্তির নাম এপেস্টেইন ফাইলে রয়েছে।

এপেস্টেইনের দ্বারা যৌন হেনস্থার শিকার হওয়াদের অভিযোগ, এপেস্টেইন একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করতেন। এর মাধ্যমে ধনী ও রাজনৈতিক মানুষের দ্বারা কিশোরী মেয়েদের যৌন কাজে ব্যবহারের করা হত।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন