ময়মনসিংহে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসনগুলোর ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল সীমিত।

এদিকে সকাল থেকেই প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কলমসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে।

নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‌্যাব-১৪এর অধিনায়ক নয়মুল হাসান জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য র‌্যাবের ৬০০ সদস্য মাঠে সক্রিয় রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য। প্রত্যেকটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও দুইজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবে একজন অস্ত্রধারী আনসার সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশের নেতৃত্বে ১৪ থেকে ১৭ জন করে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে ৪০টি স্ট্রাইকিং ফোর্স।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় হালুয়াঘাট ও ধোবাউড়া ব্যতীত বাকি ১১টি উপজেলার প্রতিটিতে ১২০ থেকে ১৪০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় হালুয়াঘাট ও ধোবাউড়ায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। বাকি উপজেলাগুলোয় ৪ প্লাটুন করে বিজিবি সদস্য টহল দিচ্ছেন। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার ব্যাটালিয়নের ৩১টি এবং র‌্যাবের ২১টি টিম মাঠে কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবং নির্বাচনি আচরণবিধি বজায় রাখতে ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন প্রার্থী। জেলায় মোট ভোটারদের সংখ্যা মোট ভোটার রয়েছে ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ৬৮ হাজার ৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন ও হিজড়া ভোটার রয়েছে ৪১ জন।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প