বড় জয়ে বিশ্বকাপ শুরু গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার এবারের আসর শুরু হলো বড় জয় দিয়ে। আহমেদাবাদে কানাডাকে ৫৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ১৫৬ রানে থামে কানাডা।

বিশাল রান তাড়ায় লুঙ্গি এনগিদির তোপে শুরুতেই চাপে পড়ে কানাডা। ৩ ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তিনটি উইকেটই নেন এনগিদি।

এরপর কখনই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি কানাডা। নভনিত ধালিওয়াল ৪৯ বলে ৬৪ রানের ইনিংসে লড়াই চালিয়ে গেছেন। তবে শেষ ওভার পর্যন্ত খেলে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

এর আগে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে তোলে ২১৩ রানের বিশাল পুঁজি। হাফসেঞ্চুরি হাঁকান এইডেন মার্করাম।

টস হেরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন মার্করাম আর কুইন্টন ডি কক। ২২ বলে ২৫ রান করেন ডি কক।

২৮ বলে ফিফটি হাঁকান মার্করাম। ৩২ বলে ১০ চার আর ১ ছক্কায় প্রোটিয়া অধিনায়ক খেলেন ৫৯ রানের ইনিংস।

রায়ান রিকেলটন করেন ২১ বলে ৩৩। ডেওয়াল্ড ব্রেভিস অবশ্য ৬ বলে ৬ রানের বেশি করতে পারেননি। তবে ডেভিড মিলার আর ত্রিস্তান স্টাবস ৩৯ বলে অবিচ্ছিন্ন থাকেন ৭৫ রানে। স্টাবস ১৯ বলে ৩৪ আর মিলার ২৩ বলে ৩৯ রান অপরাজিত থাকেন।

কানাডার আনস প্যাটেল ৩১ রানে নেন ৩ উইকেট।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প