৪০ কোটির ক্ষতিপূরণ দাবি, রণবীরের বিরুদ্ধে এক্সেলের অভিযোগ

‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ানোকে ঘিরে বড় আর্থিক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। শিল্পের অন্দরমহলের খবর, প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট অভিনেতার বিরুদ্ধে প্রায় ৪০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছে।

সূত্রের দাবি, সিনেমার প্রি-প্রোডাকশন পর্যায়েই শিডিউলিং, লোকেশন পরিকল্পনা, টেকনিক্যাল টিম নিয়োগসহ বিভিন্ন খাতে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করা হয়েছিল। রণবীর সিং হঠাৎ করে প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোয় সেই বিনিয়োগের বড় অংশই নাকি ক্ষতির মুখে পড়েছে। প্রযোজনা সংস্থার অভিযোগ, এই আর্থিক দায় একা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে এক্সেলের এই দাবির বিরোধিতা করছেন রণবীর সিং। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, চিত্রনাট্য ও সিনেমার সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সৃজনশীল মতপার্থক্যই তার সরে দাঁড়ানোর প্রধান কারণ। প্রাথমিকভাবে সিনেমাতে কাজ করতে সম্মতি দিলেও পরবর্তী সময়ে যেসব পরিবর্তন আনা হয়, তা তার কাছে গ্রহণযোগ্য ছিল না বলেই সিদ্ধান্ত বদলান তিনি। সেই প্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবি তিনি অন্যায্য মনে করছেন।

বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠকও হয়েছিল বলে জানা গেছে। তবে সেই আলোচনায় কোনো সমাধান আসেনি। ফলে ‘ডন ৩’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রযোজনা সংস্থা সিনেমার প্রি-প্রোডাকশনের কিছু কাজ ধীরগতিতে চালাচ্ছে এবং কয়েকটি টিমকে বিকল্প পরিকল্পনার কথাও ভাবতে বলা হয়েছে।

এক্সেল এন্টারটেইনমেন্টের অন্যতম বড় প্রোজেক্ট হিসেবে বিবেচিত ‘ডন ৩’ নিয়ে রণবীর সিং যুক্ত হওয়ার পর থেকেই দর্শক ও ইন্ডাস্ট্রির আগ্রহ ছিল তুঙ্গে। তবে বর্তমান অচলাবস্থায় প্রশ্ন উঠছে, নতুন কোনো অভিনেতাকে নিয়ে সিনেমাটি এগোবে, নাকি আরও বিলম্বের মুখে পড়বে এই মেগা প্রোজেক্ট।

দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এই বিরোধ এখন গোটা বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভবিষ্যতে বড় বাজেটের সিনেমাতে চুক্তি ও এক্সিট ক্লজ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

এখন দেখার বিষয়, আলোচনার মাধ্যমে এই জট কাটে কি না, নাকি শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আইনি লড়াইয়ের দিকে-সেদিকেই তাকিয়ে রয়েছে বলিউড।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন