গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৪

গ্রিসের স্যামোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। নৌকাডুবির পর জীবিত উদ্ধার করা হয়
পাঁচজন অভিবাসনপ্রত্যাশীকে। আরও ২৬ জন সাঁতার কেটেই তীরে পৌঁছান।

জানা যায়, নৌকাডুবির খবর পেয়েই কাজ শুরু করে উদ্ধারকারী দল। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া বইছিল। সমুদ্রও উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি কেন ডুবেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নৌকার আরোহীরা কোন দেশের বাসিন্দা সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছাকাছি এলাকার বাসিন্দারাই প্রথমে বিষয়টি তাদের জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয় তারা ঘটনাস্থলে চলে আসেন।

গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। বরং তা নিয়মিত হয়ে উঠেছে। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য গ্রিসকে বেছে নেন।

গ্রিসের কর্তৃপক্ষ তুরস্কের সঙ্গে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করেছে। তারা স্থল ও সমুদ্রপথের ওপরও নজর রাখে। তা সত্ত্বেও হাজার হাজার মানুষ সমুদ্রপথে গ্রিসের দ্বীপে আসার চেষ্টা করে।

সম্প্রতি পাচারকারীরাও স্পিডবোটে করে অভিবাসনপ্রত্যাশীদের গ্রিসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী