দেশে ফিরলেন ভারতে আটক ১২৮ জেলে, ফেরত গেলেন ২৩

ভারতে বিভিন্ন সময় আটক ১২৮ জেলে বাংলাদেশে ফিরে এসেছে। একইসঙ্গে বাংলাদেশে আটক ২৩ জেলেকে ভারতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।

অপরদিকে একই বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জনকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। পরে শুক্রবার তাদের দু দেশে হস্তান্তর করা হয়।

ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

  • Related Posts

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে…

    Continue reading
    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উগ্র সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ গড়ে তুলেছে ইরান। বহিঃশত্রুর বিপক্ষে ইরানিদের এই জাতীয় ঐক্য এবং এর সামগ্রিক প্রভাবের প্রশংসা করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা…

    Continue reading

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প