রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন আইরিশ অধিনায়ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৫৯ ম্যাচ খেলার বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল ভারতের রোহিত শর্মার। বৃহস্পতিবার তার এই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল বৃহস্পতিবার। সে ম্যাচেই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্টার্লিং। ২০০৯ সালে অভিষেক হওয়া স্টার্লিং মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

৩৫ বছর বয়সী স্টার্লিং এবার খেলবেন নবম বিশ্বকাপে। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপে আইরিশদের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল তিনি খেলেননি।

এবারের বিশ্বকাপ খেললে তিনি রোহিত এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে নয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে স্টার্লিং এখন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬০ ম্যাচে ২৬.৫৩ গড়ে তিনি ৩৮৭৪ রান করেছেন, যার মধ্যে একটি শতরান রয়েছে। রানের দিক থেকে কেবল বাবর আজম, রোহিত এবং বিরাট কোহলি তার ওপরে রয়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প