আফরান নিশোর বাজিমাত: ‘সুড়ঙ্গ’ দিয়ে সেরা অভিনেতাসহ ৮ পুরস্কার জয়

আফরান নিশো ছোটপর্দার পরিচিত মুখ হলেও এখন আর তার অভিনয় সীমাবদ্ধ নেই টেলিভিশনের গণ্ডিতে। প্রেম, পারিবারিক গল্প কিংবা থ্রিলার-সব ধরনের চরিত্রেই সাবলীল এই অভিনেতা। দর্শকদের ভালোবাসা আর প্রশংসা কুড়ানো নিশো এবার বড় পর্দায়ও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন।

২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র মুখোমুখি হয়েও অগ্নিপরীক্ষায় সফল হন নিশো। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা।

এরই ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে বড় স্বীকৃতি পেল ‘সুড়ঙ্গ’। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সেরা অভিনেতা (প্রধান চরিত্র)সহ মোট ৮টি বিভাগে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’।

যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে সিনেমাটি:-
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র)
শ্রেষ্ঠ গায়িকা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ব্যবসায়িক সাফল্যে ‘প্রিয়তমা’ নতুন রেকর্ড গড়লেও গল্প, নির্মাণ ও অভিনয়ের দিক থেকে দর্শক-সমালোচকদের কাছে এগিয়ে ছিল ‘সুড়ঙ্গ’।

সিনেমাটিতে আফরান নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে-একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। স্ত্রী ময়নাকে (তমা মির্জা) সে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু দারিদ্র্য আর লোভের ফাঁদে পড়ে সরল মাসুদ ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়ায়। ব্যাংক থেকে টাকা চুরির জন্য সে শুরু করে ভয়ংকর এক পরিকল্পনা-মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়া। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমার গল্প।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প