ইরান পারমাণবিক অস্ত্র আলোচনায় না এলে হামলা হবে আরও ভয়াবহ ট্রাম্পের হুমকি

পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় বসতে ইরান ব্যর্থ হলে দেশটির ওপর ফের হামলা হবে বলে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) দেওয়া এক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে তিনি ইঙ্গিত দেন, তেহরান যদি কোনো সমঝোতায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে।

ইরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প জানান, তিনি আশা করছেন তেহরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ‘ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি’ করবে। কোনো পারমাণবিক অস্ত্র নয়।

একই পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রস্তুত রয়েছে ও পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে।

এর আগে ইরানের প্রতি দেওয়া নিজের হুঁশিয়ারির কথাও স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আগেও একবার ইরানকে বলেছিলাম, একটি চুক্তি করুন। তারা করেনি, আর তখনই হয়েছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’, যার ফলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এবারও যদি চুক্তিতে না আসে, তাহলে পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ। তার ভাষায়, পরবর্তী আক্রমণ হবে আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সর্বশেষ এই হুমকির পর দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান