কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

কলম্বিয়ায় একটি প্লেন দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন যাত্রী বহনকারী একটি টুইন-প্রোপেলার প্লেন বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির।

কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে প্লেনটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।

স্থানীয় পত্রিকা সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।

নিহতদের মধ্যে ছিলেন কলম্বিয়ার চেম্বার অব ডেপুটির সদস্য ৩৬ বছর বয়সী প্রতিনিধি ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো। কুইন্টেরোর দল তাকে ‌‘তার সমর্থকদের প্রতি নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে বর্ণনা করেছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত