মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা হর্টিকালচার এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে ঢাকা থেকে ঝিনাইদহগামী যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দর্শনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় বাসটি কেটে আহত যাত্রীদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইমরান আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাসটি কেটে আহত যাত্রীদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাসটি কেটে আহত যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

  • Related Posts

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    হঠাৎই চোটে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, আল নাসর তারকার হ্যামস্ট্রিং চোট ‘প্রত্যাশার চেয়ে গুরুতর’ বলে জানিয়েছেন দলের কোচ হোর্হে হেসুস। শুক্রবার তিনি জানান, দ্রুত সেরে উঠতে রোনালদো মাদ্রিদে…

    Continue reading
    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদকে ঘিরে প্রতি বছরই নতুন সিনেমা মুক্তির ঘোষণা আসে। এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমার নাম শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ছোট হয়ে আসছে। নানা কারণে কয়েকটি ছবির…

    Continue reading

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?