যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৭ জনের মৃত্যু, বিদ্যুৎবিহীন ৮ লাখ

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ের আঘাতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ‘জীবনের জন্য হুমকি’র মতো পরিস্থিতির কারণে দেশজুড়ে স্কুল এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বিবিসির।

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং টেক্সাস, টেনেসি ও কানসাসে ঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাওয়ারআউটেজ.আস-এর তথ্য অনুসারে, রোববার বিকেল পর্যন্ত ৮ লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রবল তুষারপাত, শিলাবৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হতে পারে এবং এই ঝড়ে প্রায় ১৮ কোটি আমেরিকান নাগরিকের জীবন প্রভাবিত হতে পারে।

লুইসিয়ানার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, হাইপোথার্মিয়ায় দুই ব্যক্তি মারা গেছেন। কানসাসের কর্মকর্তারা বলেছেন, রোববার বিকেলে তুষারে ঢাকা এক নারীর মরদেহ পাওয়া গেছে, ‘হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হতে পারে’।

টেনেসিতেও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, শনিবার শহরে কমপক্ষে পাঁচজন মারা গেছেন তবে তাদের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, এটি মনে করিয়ে দেয় যে প্রতি বছর নিউইয়র্কে ঠান্ডায় কত প্রাণহানি ঘটে।

  • Related Posts

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading
    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে…

    Continue reading

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার