মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াত করা শত শত যাত্রী ও চালক। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের হাদিফকিরহাট থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর ১৫-২০ গজ চলে, আবার দাঁড়িয়ে থাকে।

ট্রাকচালক ইসমাইল হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছি। যানজটে পড়ে নয়দুয়ারিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না।

বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন জামশেদ আলম। তিনি বলেন, ২৫ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া চলে আসছি। এখানে যানজটে আটকা পড়ে বসে আছি।

আরেক যাত্রী সাইদুর রহমান নশু বলেন, আমাদের দেশে গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হলে উদ্ধার করতে অনেক সময় লাগে। দ্রুত উদ্ধার করা গেলে যানজট সৃষ্টি হয় না।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যানজট স্বাভাবিক হয়ে যাবে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত