অভিষেক-সূর্যের ঝড়ে ১০ ওভারে জিতে সিরিজ ভারতের

ঘরের মাঠে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। সেই আসরকে সামনে রেখে ভালোমতোই প্রস্তুতি সেরে নিচ্ছে। টুর্নামেন্টের আগে সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে দুই ম্যাচ হাতে রেখেই।

গতকাল রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি কিউইরা। ১৫৪ রানের লক্ষ্য সূর্যকুমার যাদবের দল মাত্র ১০ তাড়া করে ফেলেছে। সূর্য ও অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিংয়ে পাত্তাই পায়নি ব্ল্যাকক্যাপসরা।

তবে রান তাড়ায় ভারতের শুরুটা মন মতো ছিল না। ইনিংসের প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে বোল্ড করে নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন ম্যাট হেনরি। এরপর শুরু হয় ভারতের ব্যাটারদের তাণ্ডব।

দুটি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইশান কিষান, অভিষেক, সূর্যরা। ইশানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন অভিষেক। ইশ সোধির বলে আউট হওয়ার আগে ১৩ বলে ২৮ রান করেন তিনি। ইনিংসটি সাজান ৩ চার ও ২ ছক্কায়।

ইশানের আউট হলে করে নিউজিল্যান্ডের বিপদ আরও বেড়ে যায়। বোলারদের ওপর আরও চড়াও হন সূর্য ও অভিষেক। একের পর এক বড় শটে দিশেহারা করে দেন কিউই বোলারদের। সুবিধা করতে পারছিলেন না কাইল জেমিসন, সোধি, মিচেল সান্টনার ও গ্লেন ফিলিপসরা।

মাত্র ১০ ওভার ব্যাটিং করে জয় নিশ্চিত হয় ভারতের। তৃতীয় উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সূর্য ও অভিষেক। ২০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন অভিষেক। ৬ চার ও ৩ ছক্কায় সূর্য করেন ৫৭ রান। তবে ম্যাচসেরা হয়েছেন ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করা জসপ্রিত বুমরাহ।

আগামী ২৮ জানুয়ারি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প