শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ বাসিন্দা

যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। রোববার (২৫ জানুয়ারি) একদিনে বাতিল করা হয় ১৬ হাজারের বেশি ফ্লাইট।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে।

প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎতের লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১০ লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন তিন লাখ ৩০ হাজারের বেশি, মিসিসিপিতে এক লাখ ৬০ হাজার, লুইজিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য-আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন, বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহরান মামদানি জানান, গত আট বছরের মধ্যে সবচেয়ে শীতল সময় এটি। এক্সে দেয়া পোস্টে তিনি জানান, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে দশ হাজারের বেশি ফ্লাইট। অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতকর্তা ঘোষণা করা হয়েছে।

ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা ও দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প