লন্ডনের কারাগারে বিক্ষোভ, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৮৬

লন্ডনের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওয়ার্মউড স্ক্রাবস কারাগারের ভেতরে প্রবেশের অভিযোগে ৮৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা কারাগারের নির্ধারিত সীমা অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্য ও কারা কর্মীদের হুমকি দেন।

পুলিশ আরও জানায়, এই বিক্ষোভটি একজন ফিলিস্তিনি বন্দির সমর্থনে আয়োজন করা হয়, ওই ব্যক্তি বর্তমানে অনশন ও পানিবর্জন কর্মসূচিতে রয়েছেন। বিক্ষোভকারীরা কারাগারে কর্মরত কর্মীদের যাতায়াতেও বাধা সৃষ্টি করেন।

‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ নামের একটি প্রচারাভিযান সংগঠন জানায়, ওই বন্দির নাম মুহাম্মদ উমার খালিদ (২২)। তিনি গত শুক্রবার থেকে পানিবর্জন কর্মসূচি শুরু করেন। খালিদের বিরুদ্ধে গত বছরের জুন মাসে রয়্যাল এয়ার ফোর্সের ব্রাইজ নর্টন ঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় কারাবন্দি।

মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভকারীদের একটি অংশ কারাগারের কর্মীদের প্রবেশপথ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। বারবার অনুরোধ সত্ত্বেও তারা স্থান ত্যাগ না করায় তাদের বিরুদ্ধে ‘অ্যাগ্রাভেটেড ট্রেসপাস’ বা গুরুতর অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, পুরো ঘটনার সময় কারাগারের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। তবে তারা এই ঘটনাকে উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সমর্থন করা হলেও কারাগারে অনুপ্রবেশ ও কর্মীদের হুমকি দেওয়ার ঘটনা গুরুতর উদ্বেগের বিষয়।

অন্যদিকে, ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ অভিযোগ করে যে পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত ও অযৌক্তিক বলপ্রয়োগ করেছে।

সংগঠনটি আরও জানায়, মুহাম্মদ উমার খালিদ একটি জটিল জেনেটিক রোগ-লিম্ব-গার্ডল মাসকুলার ডিসট্রফিতে ভুগছেন এবং তার পানিবর্জন কর্মসূচি তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প