মারা গেছেন শিল্পী সুরকার অভিজিৎ মজুমদার

ভারতের উড়িয়া চলচ্চিত্র জগতের খ্যাতিমান সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী অভিজিৎ মজুমদার মারা গেছেন। আজ (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

হিট উড়িয়া সিনেমাগুলোতে সুরের জাদু ছড়িয়ে দেওয়া পরিচালক দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সেপ্টেম্বর মাসে আচমকা কোমায় চলে যান অভিজিৎ, তখনই তাকে ভুবনেশ্বরের এমসে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, কিন্তু কিছুটা উন্নতির পর মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, এই সময়ে তিনি সচেতনও ছিলেন এবং ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে সাড়া দিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধু কোমা নয়-অভিজিতের শরীরে স্নায়ু সমস্যা, নিউমোনিয়া, লিভারের জটিলতা, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি ও রক্তজনিত নানা রোগের সম্মিলিত প্রভাব ছিল।

পরিবারিক কারণে কিছু স্বাস্থ্য পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে গেলেও ২৩ জানুয়ারি থেকে হঠাৎ আবার তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। অবশেষে আজ (২৫ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

অভিজিতের মৃত্যুতে উড়িয়া ইন্ডাস্ট্রির ভক্ত, কলাকুশলী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি ও সুর শিল্পাঙ্গনে অম্লান হয়ে থাকবে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত