রাজনৈতিক বিরোধে ইয়াশ-নীহা!

গল্পটা মূলত দুই উপজেলা চেয়ারম্যানের দলীয় রাজনীতি নিয়ে। একজন বর্তমান, অন্যজন সাবেক। দুজনের লড়াইটা মূলত আসন্ন ইলেকশনে নমিনেশন পাওয়া নিয়ে। তাদের এই রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন দুই সন্তান। একজনের ছেলে, অন্যজনের মেয়ে।

এই দুই ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। আর তাদের নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটির নাম ‘জনম জনমে’। রায়হান মাহামুদের রচনায় সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম।

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিন প্রমুখ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম আগাম খুব বেশি মুখ ফুটাতে চাননি। এটুকু জানালেন, ‘যেহেতু গল্পটি পলেটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ হতচকিত হবেন। কারণ, এটাই রাজনীতি। আমার শিল্পীরা দারুণ অভিনয় করেছেন যে যার চরিত্রে, কৃতজ্ঞতা সিএমভির প্রতি।’

‘জনম জনমে’র শুরুটা এমন হতে পারে- বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকেন। দুজনের মধ্যে অম্ল-মধুর সম্পর্ক। দুজনেই পরের ইলেকশনে নমিনেশন চায়। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা, পড়াশুনা শেষ করে এখন বাবার সাথে রাজনীতি করে। এদিকে আলতাফ হোসেনের ছেলে পুলকও তার বাবার পক্ষে রাজনীতি করে। নিদ্রা ও পুলকের মধ্যে সম্পর্ক একেবারে দা-কুমড়া। দুজনেই গ্যাং নিয়ে চলাফেরা করে!

এলাকার মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাদের দা-কুমড়া সম্পর্কের অবসানের জন্য পরামর্শ চায় ফজলুর রহমান-এর কাছে। যিনি এলাকার অরাজনৈতিক ব্যক্তি, উপজেলার অভিভাবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। যাকে সমীহ করে চলে খোদ আলতাফ হোসেন এবং মোতালেব মিয়াও। মূলত এখান থেকেই শুরু হয় ‘জনম জনমে’র মূল গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘জনম জনমে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তার ভাষায়, ‘এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি নিখাদ একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু খানিকটা নির্বাচনের আবহ আছে গল্পে, সেহেতু নাটকটি আমরা এই সময়টাতে মুক্তি দিতে চাই। আশা করছি গল্পটি সবার ভালো লাগবে।’

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত