আফ্রিকা কাপ অব নেশনস নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল

নাটকীয় ফাইনালে ১-০ গোলে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ নেশনসের শিরোপা ঘরে তুললো সেনেগাল। স্বাগতিক মরক্কোকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো সাদিও মানেরা।

রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লড়াইটা হয়েছে সমানে-সমান। ৫৫ শতাংশ বল দখলে রেখেছিল সেনেগাল ৪৫ শতাংশ মরক্কো। ১৭টি শট নেয় মরক্কো আর সেনেগালের শট ছিল ১১টি। তবে মরক্কোর চেয়ে লক্ষ্যে একটি বেশি রেখেছিল সেনেগাল, ৬টি।

ম্যাচের শুরু থেকেই ছিল তীব্র উত্তেজনা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। গোলরক্ষক ইয়াসিন বুনু একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন

৬৫তম মিনিটে ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েন মরক্কোর মিডফিল্ডার নেইল এল আয়নাউই। হেডের চেষ্টায় মাঝ আকাশে সেনেগালের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে রক্তাক্ত ও বিচলিত হয়ে পড়েন তিনি। তবে চিকিৎসা নিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে আবারও ফেরেন মাঠে। যা দলের সতীর্থদের করে তোলে চাঙ্গা।

দুই অর্ধে কেউই গোলের দেখা পায়নি। পরে ম্যাচের শেষ দিকে মরক্কো নিশ্চিতের জন্য সুবর্ণ সুযোগ পায় পেনাল্টি থেকে। কিন্তু ব্রাহিম দিয়াজ হতাশায় ডুবিয়ে শট নেন গোলপোস্টের বাইরে। ঘরের মাঠে এমন মিসের পর স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।

পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ম্যাচে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ভিএআরের সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার পর সেনেগালের খেলোয়াড়রা প্রথমে সেটি মানতে অস্বীকৃতি জানিয়ে রেফারিকে ঘিরে ধরেন এবং প্রতিবাদে টানেলের দিকে এগিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে। তার হস্তক্ষেপে খেলা আবার স্বাভাবিকভাবে এগিয়ে যায়।

শেষ পর্যন্ত একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সেনেগাল। ২০২১ সালের পর আবারও আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করল তারা।

অন্যদিকে, ঘরের মাঠে শিরোপা হাতছাড়া হওয়ায় গভীর হতাশায় ডুবে যায় মরক্কো। আফ্রিকান কাপের তাদের শেষ শিরোপা এসেছিল অনেক আগে, ১৯৭৬ সালে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান