এবার ‘ভাই ব্রাদার’ পথশিশুদের সঙ্গে ভাইরাল কেয়া পায়েলের ছবি

শনিবার (১৭ জানুয়ারি) সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গেছে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন বা ‘পাগল’ চরিত্রে। শরীরটা যেন ময়লার ভাগাড়, কণ্ঠে কর্কশ হুমকি-ধামকি। ভিডিওতে দেখা যাওয়া এই চরিত্র ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জাগিয়েছে।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জোভান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’

এরপর বিকেলে নিজেই আরেকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে দেখা গেল ‘পাগলী’ বেশে কয়েকজন পথশিশুদের সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই ব্রাদার’।

ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। মাত্র ১ ঘণ্টাতেই ফেসবুক পোস্টটিতে ২২ হাজার রিয়েক্ট পড়েছে। মন্তব্যের ঘরে গেছে মজার মজার সব বাক্যে। রাসেল নামে একজন কেয়া পায়েলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি সত্যি সত্যি পাগল ভাবছিলাম’। একজন লিখেছেন, ‘যেমন ভাই ব্রাদার তেমন তাদের বোন’। এক ভক্ত লিখেছেন, ‘কেয়া পায়েল নিরহংকারী অভিনেত্রী। সবাইকে আপন করতে জানেন।’

ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন কেয়া পায়েল

এর আগে জোভানের শেয়ার করা কেয়ার ভিডিওতে কেয়া পায়েলের রিয়েলিস্টিক মেকআপ, গেটআপ ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। জানা গেছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। নাটকের নাম ও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প