বছরের প্রথম জয়ের দেখা পেলো রোনালদোর আল নাসর

নতুন বছরের শুরুটা মোটেও ভালো হয়নি আল নাসরের। ২০২৬ সালের চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেয়েছে রোনালদোর দল। আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলের জিতেছে আল নাসর।

শনিবার রাতে আল আউয়াল পার্কে দুই দলই একটি করে আত্মঘাতী গোল করে। তবে শেষ পর্যন্ত আল নাসর ৩-২ গোলে হারায় আল শাবাবকে।

আল নাসর ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। জোয়াও ফেলিক্সের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আল শাবাবের সাদ ইয়াসলাম।

প্রথমবার আল শাবাবের উপহারে এগিয়ে যাওয়ার ৬ মিনিট পর আবারও এগিয়ে যায় আল নাশর। ফেলিক্সের আরেকটি ক্রস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে কিংসলে কোমান দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোল হজম করে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি আল শাবাব। ৩১ মিনিটে ম্যাচে ফেরে তারা। আল নাসরের মতো তারাও প্রথম গোলের দেখা পায় আত্মঘাতী। ডান দিক থেকে হাম্মাম আল হাম্মামি ঢুকে ক্রস দেন। বল সামলাতে না পেরে আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান নিজেদের জালে বল পাঠান।

বিরতির পর খোলস ছেড়ে আক্রমণে ঝাঁপায় আল শাবাব। মাঝমাঠে ইয়ানিক কারাসকোর নিয়ন্ত্রণে ছন্দ পায় দলটি এবং তার বাড়ানো থ্রু পাসে কার্লোস জুনিয়রের গোলে ৫৩ মিনিটে সমতায় ফেরে তারা।

দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরায় আত্মবিশ্বাস বাড়ে আল শাবাবের। তবে ভিনসেন্ট সিয়েরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দৃশ্যপট বদলে যায়। দশজনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে চাপ বাড়ায় আল নাসর।

৭৬ মিনিটে ঘারিবের শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকলে নিশ্চিত হয় জয়। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোর দল, শীর্ষ আল হিলালের থেকে চার পয়েন্ট পিছিয়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প