কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘স্পিরিট’

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’র মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমাটি আগামী ৫ মার্চ ২০২৭ বিশ্বজুড়ে মুক্তি পাবে। গতকাল (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ।

টি-সিরিজ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি কালো-সাদা পোস্টার প্রকাশ করে লিখেছে, “মনে রাখবেন… আগামী ৫ মার্চ, ২০২৭ সালে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘স্পিরিট’!” ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকদের ক্যালেন্ডার মার্ক করে রাখার বার্তাও দেওয়া হয়েছে।

প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল ২০২৬ সালের ১ জানুয়ারি। পোস্টারে দেখা যায় প্রভাসকে লম্বা চুল, মুখে ক্ষতের চিহ্ন আর চোখে তীব্র আগুন নিয়ে, পাশে দাঁড়িয়ে তৃপ্তি দিমরি সিগারেট ধরিয়ে দিচ্ছেন। সেই রুক্ষ থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সিনেমাটি হবে ডার্ক এবং ইনটেন্স ঘরানার।

‘স্পিরিট’ প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম যৌথ কাজ। সিনেমায় অ্যাকশন ও গভীর মানসিক টানাপোড়েন একসঙ্গে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। গল্প এখনো গোপন রাখা হয়েছে, তবে প্রথম ঝলকের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়- ‘স্পিরিট’ হবে চরিত্রনির্ভর, অন্তর্দ্বন্দ্বে ভরা এবং নাটকীয়তার দিক থেকে উচ্চঝুঁকির সিনেমা।

সব মিলিয়ে, ৫ মার্চ ২০২৭- এই তারিখ এখন থেকেই প্রভাস-ভক্তদের ক্যালেন্ডারে লাল দাগে চিহ্নিত। অপেক্ষা দীর্ঘ, তবে প্রত্যাশা তার চেয়েও অনেক বেশি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প