দুই সিনেমা উস্কে দিলো রাফি-তমার প্রেম ভাঙার গুঞ্জন

তারকা পরিচালক রায়হান রাফির সব কটি সিনেমাই বলা চলে আলোচিত ও ব্যবসাসফল। তার সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। শোবিজে তারা আলোচিত জুটি। তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলমান।

তবে বেশি কিছুদিন ধরে তমার সঙ্গে সম্পর্ক নেই রাফির, এমনটাই শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়।

এখন একলা চলো নীতিতে চলতে শুরু করেছে এই জুটি। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণ করেন রায়হান রাফি। অনেক নতুন তারকা নিয়ে করলেও সিনেমা দুটিতে তমা নেই। এদিকে নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে সেগুলোর কোনোটাই রাফি পরিচালনা করছেন না।

একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল অন্যটির পরিচালক হাসান মোরশেদ। দোদুল পরিচালিত সিনেমাটির নাম ‘জলযুদ্ধ’। হাসান মোরশেদের সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চালাচ্ছেন তমা। দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। আর হাসান মোরশেদের ছবিতে তার সহশিল্পী শরীফুল রাজ।

তবে এসব বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি নন তমা। দুই ছবির পরিচালকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে, এমনটা বলার পর তমা বলেন, ‘দুটি ছবির গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’

রাফি ও তমা

চার বছর আগে প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে সংসারের ইতি টানেন তমা মির্জা। এরপরই রায়হান রাফির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে নিজেকে ভেঙে নতুনভাবে হাজির করেন তমা। এরপর অভিনয় করেন ‘৭ নাম্বার ফ্লোর’ সিরিজে। রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায়ও তমার অভিনয় বেশ আলোচিত হয়েছে।

তমা মির্জ সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প