অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশকে ২৩৯ রানের লক্ষ্য দিল ভারতীয় যুবারা

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব। যে কারণে একটি করে ওভার কমিয়ে দেয়া হয়েছিল। ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৪৯ ওভারের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় ভারতকে।

টস হেরে ব্যাট করতে নেমে তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞান কুন্ডুর ব্যাটে ভর করে ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারত। যদিও ইনিংসের ১২ বল বাকি থাকতে অলআউট হয়েছে ভারত।

মূলত বাংলাদেশের পেসার আল ফাহাদের বোলিং তোপের মুখে পড়ে অলআউট হতে হয় ভারতীয় যুবাদের। ৯.২ ওভার বল করে ৩৮ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তিনি।

ভারতীয় ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী ৬৭ বলে খেলেন ৭২ রানের ইনিংস। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন। এছাড়া অভিজ্ঞান কুন্ডু ১১২ বলে খেলেন ৮০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ২৬ বরে ২৮ রান করেন কানিশক চৌহান।

শেষ পর্যন্ত ২৩৮ রানে অলআউট হয় ভারত। আল ফাহাদ ছাড়াও ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম। ১টি উইকেট নেন শেখ পারভেজ জীবন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত