র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। তিনি পেছনে ফেলেন সতীর্থ রোহিত শর্মাকে। এই তারকা ব্যাটার ভদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার সুবাদে ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জয় নিয়ে ঘরে ফেরে ভারত।

র‌্যাংকিংয়ে এ আপডেটের মাধ্যমে ক্যারিয়ারে ১১তমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার এক নম্বরে ওঠা কোহলি এখন পর্যন্ত মোট ৮২৫ দিন শীর্ষে কাটিয়েছেন— যা কোনো ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ। সর্বকালের তালিকায় তিনি আছেন দশ নম্বরে; সেখানে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, যিনি ২,৩০৬ দিন শীর্ষে ছিলেন।

সম্প্রতি ওয়ানডেতে কোহলির ফর্ম চোখে পড়ার মতো। ভদোদরার ম্যাচের আগে তার শেষ চার ইনিংস ছিল— ৭৪*, ১৩৫, ১০২ ও ৬৫*। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেই একমাত্র ফরম্যাট যেখানে তিনি সক্রিয়।

ICC Ranking

অন্যদিকে, প্রথম ওয়ানডেতে মাত্র ২৬ রান করায় রোহিত শর্মা শুধু শীর্ষস্থানই হারাননি, নেমে গেছেন তিন নম্বরে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রান করে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন। তবে পয়েন্ট ব্যবধান খুবই কম— কোহলি ৭৮৫, মিচেল ৭৮৪ এবং রোহিত ৭৭৫ পয়েন্টে রয়েছেন।

ভারতের আরেক ব্যাটার লোকেশ রাহুলও উন্নতি করেছেন। ভদোদরায় ২১ বলে অপরাজিত ২৯ রান করে তিনি ১২ থেকে উঠে এসেছেন ১১ নম্বরে।

টেস্টে এগোলেন হেড-স্টার্ক

অ্যাশেজ সিরিজ শেষে টেস্ট র‍্যাংকিংয়েও বড় পরিবর্তন এসেছে। সিরিজে সর্বোচ্চ ৬২৯ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড উঠে এসেছেন তিন নম্বরে, আর শেষ টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলা স্টিভেন স্মিথ এখন চার নম্বরে। শীর্ষ দুইয়ে আছেন ইংল্যান্ডের জো রুট (৪০০ রান) ও হ্যারি ব্রুক (৩৫৮ রান)।

ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল, যিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান করেন, র‍্যাংকিংয়ে এক লাফে ২৫ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন।

বোলারদের মধ্যে অ্যাশেজে ৩১ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হওয়া মিচেল স্টার্ক ছয় ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন। সিরিজে ২০ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড সপ্তম স্থান ধরে রেখেছেন।

টি–টোয়েন্টিতে পরিবর্তন

পুরুষদের টি–টোয়েন্টি র‍্যাংকিংয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে পাঁচ উইকেট নেওয়ায় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। ব্যাটারদের মধ্যে সাহিবজাদা ফারহান প্রথম ম্যাচে ৫১ রান করে এক ধাপ উন্নতি করে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান