পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের শরৎনগর বাজারে পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সঙ্গে নেতাকর্মীদের একটি আলোচনা সভা শেষে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌর যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান রিপন ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। অন্যদের নাম জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া পৌর শহরের পুরাতন ডাকবাংলো চত্বরে পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সঙ্গে যুবদল নেতা রিপন ও ছাত্রদল নেতা আলমগীরসহ নেতাকর্মীদের একাংশের মধ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপির কিছু সিনিয়র নেতা সেখানে উপস্থিত হলে তাতে আপত্তি তোলেন অন্যরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং সিনিয়র নেতারা সভা ছেড়ে চলে যায়।

আহতদের অভিযোগ, আলোচনা সভা শেষ হওয়ার পরে ওই নেতাদের একাংশ এক থেকে দেড়শো লোক দিয়ে হামলা চালিয়ে তাদের মারধর করে।

আহত ছাত্রদল নেতা আলমগীর হোসেন বলেন, সভায় আমরা শুধুমাত্র তুহিনের সঙ্গে বসে আলাপ করতে চেয়েছিলাম। সেখানে পূর্বে কখনো আমাদের খোঁজ নেয়নি এরকম কিছু সিনিয়র নেতা আসলে আমাদের অনেকেই তাতে আপত্তি তোলেন এটা ঠিক। পরে সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাই। এরপরও সভা শেষে ছাত্রদল নেতা লিখন সরকার, বায়েজিদ ও কৃষকদল নেতা মাসুমসহ এক থেকে দেড়শো লোক এসে আমাদের বেধড়ক মারধর করে। এঘটনায় আমরা ৭ থেকে ৮ জন আহত হয়েছি। আমরা এর বিচার চাই।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার বলেন, তারা মিথ্যা অভিযোগ করছেন। সেদিনের সভায় সিনিয়র নেতাদের তারা ডাকেনি। হাসান জাফির তুহিন সিনিয়র নেতাদের ডাকলে তারা উল্টো হট্টগোল করে। পরে সভা শেষে আরেকটি পক্ষের সাথে আহতদের ঝামেলা হয়। এসময় আমি ও কৃষকদলের সভাপতিসহ কয়েকজন গিয়ে সেটি মেটানোর চেষ্টা করি। কিন্তু এখন তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন বলেন, এটি বড় কোনো ঘটনা নয়। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা থেকে ঘটনাটি ঘটে। পরে তারা উভয়পক্ষই বিষয়টি মীমাংসা করা নিয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প