ধর্মেন্দ্র-প্রভাসকে পেছনে ফেলে ছুটছে রণবীরের ‘ধুরন্ধর’

বলিউড বক্স অফিসে এই মুহূর্তে চলছে ত্রিমুখী লড়াই। একদিকে ইতিহাস গড়তে থাকা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’, অন্যদিকে প্রভাসের হরর-কমেডি ‘দ্য রাজা সাব’, আর সঙ্গে প্রেক্ষাগৃহে রয়েছে সম্প্রতি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’। তিন সিনেমার মধ্যেই চলছে টিকিট কাউন্টারের টানটান প্রতিযোগিতা।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ মুক্তির ৩৮ দিন পার করেও দারুণ দাপট ধরে রেখেছে। সিনেমাটি এখনো পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ৮০৫ দশমিক ৬৫ কোটি রুপি আয় করেছে। সোমবার (১২ জানুয়ারি), অর্থাৎ মুক্তির ৩৯তম দিনে সকাল ১১টা পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে শূন্য দশমিক ১০ কোটি রুপি।

অন্যদিকে প্রভাসের ‘দ্য রাজা সাব’ মুক্তি পেয়েছে ৯ জানুয়ারি। প্রথম দিনেই সিমোটি ৫৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে জোরালো সূচনা করে। দ্বিতীয় দিনে সংগ্রহ হয় ২৬ কোটি এবং তৃতীয় দিনে ২০ দশমিক ১২ কোটি রুপি। তবে চতুর্থ দিনে গতি কিছুটা কমেছে। ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিলক’র প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত সিনেমাটির আয় শূন্য দশমিক ৪৪ কোটি রুপি।

এদিকে প্রয়াত ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’ মুক্তির পর ১১ দিন পার হলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। সিনেমাটি এই সময়ের মধ্যে মাত্র ২৮ দশমিক ২৫ কোটি রুপি আয় করেছে। দ্বাদশ দিনে সকাল ১১টা পর্যন্ত আয় হয়েছে মাত্র ২ লাখ রুপি।

সব মিলিয়ে তিন সিনেমার লড়াইয়ে আপাতত স্পষ্টভাবে এগিয়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। এখন দেখার, এই দৌড় কোথায় গিয়ে থামে এবং প্রভাসের ‘দ্য রাজা সাব’ বা ধর্মেন্দ্রর ‘ইক্কিস’ শেষ পর্যন্ত কতটা ঘুরে দাঁড়াতে পারে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত