রোনালদোর গোলে আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি আল-নাসরের

আল হিলালের বিপক্ষে গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেটি যথেষ্ট ছিল না জয়ের জন্য। ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে আল হিলাল।

সোমবার সৌদি প্রো লিগের শীর্ষ দল আল-হিলালের বিপক্ষে পয়েন্ট ব্যবধান কমানোর আশায় মাঠে নেমেছিল আল নাসর। উল্টো কিংডম অ্যারেনায় মাঠ ছাড়তে হয়েছে ৩-১ গোলে হেরে।

প্রথমার্ধের শেষদিকে ৪২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অর্ধে কোনো গোল করতে পারেনি আল হিলাল। ফলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আল নাসর।

কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার পর দুটি পেনাল্টি ও একটি দৃষ্টনন্দন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সালেম আল-দাউসারি।

৮১ মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কান্নো। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি পেনাল্টি পায় রোনালদোদের প্রতিপক্ষরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রুবেন নেভেস। আর তাতেই ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

এই জয়ের ফলে আল-হিলাল তাদের রিয়াদপ্রতিদ্বন্দ্বী আল-নাসরের চেয়ে লিগ টেবিলে সাত পয়েন্টে এগিয়ে গেল।

মূলত ম্যাচের মোড় ঘুরে যায় ৬০ মিনিটে। যখন আল-নাসর গোলকিপার নাওয়াফ আল-আকিদি একটি বেপরোয়া চ্যালেঞ্জে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে বাধ্য হয় সফরকারীরা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প