গোল্ডেন গ্লোবের লাল গালিচায় স্বামীর টাই ঠিক করে ভাইরাল প্রিয়াঙ্কা

গোল্ডেন গ্লোব পুরস্কারে এবারের আসরে একেবারে নজরকাড়া উপস্থিতি ছিলো প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। দুজনে রঙিন হয়ে রোমান্স ছড়িয়েছেন। ১১ জানুয়ারি স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটনের লাল গালিচায় দম্পতি হাজির হতেই ক্যামেরার ফ্ল্যাশে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

ডেট নাইটের আবহে অনুষ্ঠানে অংশ নেন এই তারকা দম্পতি। প্রিয়াঙ্কা পরেছিলেন গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন। তার স্কার্ট অংশে ছিল ব্যালুনের মতো নকশা এবং কোমরে বড় ফিতা। গাউনটি মেঝে ছুঁই ছুঁই করছিল। গলায় ভারী হীরার হার ও হাতে আংটি তাঁর সাজকে আরও উজ্জ্বল করে তোলে। হালকা ঝলমলে মেকআপ আর সোজা করা চুলে ছিল অনবদ্য গ্ল্যামার।

অন্যদিকে নিক জোনাস পরেছিলেন কালো রঙের ফিটেড টাক্সেডো। তবে ছবি তোলার সময় তার বো টাই কিছুটা বেঁকে যাচ্ছিল। বিষয়টি চোখ এড়ায়নি প্রিয়াঙ্কার। সিঁড়ির ওপরে উঠে ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তেই স্বামীর টাই ঠিক করে দেন অভিনেত্রী। এই ছোট্ট মুহূর্তেই লাল গালিচায় ছড়িয়ে পড়ে ভালোবাসার আবহ। সেটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর কিছু আগেই ক্যামেরাবন্দি হয় আরেকটি মিষ্টি দৃশ্য। প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিতে দেখা যায় নিককে। দুজন দুজনের সাজ দেখে নিয়ে তারপর একসঙ্গে পোজ দেন আলোকচিত্রীদের সামনে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প