১৮ বাংলাদেশিসহ ২০১ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১৮ বাংলাদেশিসহ ২০১ জন প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন বছরের শুরুতেই বিদেশি বন্দিদের প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করেছে বিভাগটি।

জানুয়ারির প্রথম সপ্তাহে জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে মোট ২০১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন, ১৬০ জন ইন্দোনেশিয়ার, ১৮ জন বাংলাদেশের, ১৩ জন পাকিস্তানের, চারজন কম্বোডিয়ার নাগরিক এবং তিনজন করে ভারত ও সিঙ্গাপুরের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসনের পর সব বন্দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে বন্দি প্রত্যাবাসন অন্যতম। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে, যেন সাজা শেষ করা বন্দিরা দেশে অবৈধভাবে অবস্থান না করেন এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, বন্দিদের প্রত্যাবাসন সংক্রান্ত সব বিষয়- যেমন টিকিট ক্রয়-ডিপোতে অবস্থিত নির্ধারিত সার্ভিস কাউন্টার থেকেই করা যায়। এক্ষেত্রে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ নেই এবং মধ্যস্বত্বভোগী ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

প্রত্যাবাসন বিষয়ে যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ডস ও ট্রান্সফার ইউনিটে (ফোন: ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করা অথবা অনলাইন অনুসন্ধান সিস্টেম (এসপিও) ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

মালয়েশিয়ায় অভিবাসন আইন কার্যকর ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ