নির্যাতন আর সত্যের লড়াইয়ে ট্রাইব্যুনালে তারিক আনাম খান

চট্টগ্রামে ২০১১ সালে সংঘটিত এক ভয়াবহ নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সেই আলোচিত কোর্টরুম ড্রামা সিনেমাটিতে এবার যুক্ত হলেন দেশের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।

সিনেমাটির নির্মাতা সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও পরিচালক রায়হান খান। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ট্রাইব্যুনাল’কে বাংলাদেশের অন্যতম শক্তিশালী কোর্টরুম ড্রামা হিসেবে নির্মাণের লক্ষ্য তার। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব লড়াইকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সিনেমাটির গল্প।

‘ট্রাইব্যুনাল’ ছবিতে তারিক আনাম খানের চরিত্রের নাম গিয়াস। ইতোমধ্যে তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির শেষ অংশের দৃশ্যধারণ।

সিনেমাটিতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করছেন চার অভিনেত্রী নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। এর আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা।

‘ট্রাইব্যুনাল’ ছবিতে কাজ করবেন তারাও

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘রায়হান খান আমাদের ইন্ডাস্ট্রির বড় সম্পদ। তার ক্যামেরায় এবং লেখায় অনেক ভালো কাজ হয়েছে। ‘মৃধা বনাম মৃধা’তেও আমি ছিলাম। তার গল্প বলার ধরন আলাদা। ‘ট্রাইব্যুনাল’ এমন একটি গল্প, যা একসময় দেশজুড়ে আলোচনায় এলেও সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছিল। এই সিনেমা মূলত সেই নারীদের কণ্ঠস্বর, যাদের গল্প কখনও শিরোনাম হয় না।’

নির্মাতা রায়হান খান জানান, সিনেমাটির প্রায় ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই শেষ অংশের কাজ শেষ করা হবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমাসহ আরও অনেকে।

নাইন্টিজ প্রডাকশনস ব্যানারে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তারিক আনাম খান দীর্ঘদিন ধরেই সিনেমা, নাটক ও ওটিটি মাধ্যমে নিয়মিত কাজ করছেন। তিনি ২০১৪ সালে ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা এবং ২০২০ সালে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প